• Chilarchar Govt. Degree College, Madaripur Sadar, Madaripur - Slide

আইডি কার্ড ও SMS
Mr. Azibar Rahman Bali, Founder & Former Chairman

জনাব আজিবর রহমান বালী

প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান

আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্য বাস্তবায়নে মাদারিপুর সদর উপজেলাধীন ছিলারচর ইউনিয়নে ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজ। যে কলেজটি গণপ্রজাতন্ত্রীর একান্ত সহযোগিতায় আজ সরকারি ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ হিসেবে প্রতিষ্ঠিত। হাওড়-বাওড় ও চরাঞ্চল বেষ্টিত এই অঞ্চলের দরিদ্র, অবহেলিত জনগোষ্ঠীকে সুশিক্ষিত করার স্বপ্ন নিয়ে গড়ে তুলেছি সরকারি মলফল বালীকান্দি প্রাথমিক বিদ্যালয়, ছিলারচর বালীকান্দি হাই স্কুল ও ছিলারচর সরকারি ডিগ্রি কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপনায় যাদে সহযোগিতা পেয়েছি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক মন্ডলীদের যাদের পরিশ্রমের ফলে শিক্ষার্থীরা মান সম্মত শিক্ষা পেয়ে সফল হচ্ছে। অত্র কলেজের ছাত্র / ছাত্রীদের ভালো ফলাফলে আমরা আনন্দিত হই। এই কলেজের কোনো ছাত্র/ছাত্রী উচ্চ শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে ভালো করছে শুনলে গর্ববোধ করি। সততা, ন্যায়-নীতির মধ্যে দিয়ে শিক্ষিত জাতি গড়ে উঠবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই  কলেজটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের এই এলাকার দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার সুযোগ সুবিধায় অগ্রণী ভূমিকা পালন করবে। এই কলেজের নাম সমৃদ্ধ ওয়েবসাইটে সংরক্ষিত সকল তথ্য উপাত্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ব পরিসরে স্থান পাবে এটাও কামনা করছি।